সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ কর্মী শাহীনকে ঢাকায় প্রেরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানীঘাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রলীগ কর্মী শাহীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তার পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পিজি হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
শাহীনের শরীরের ৮০ ভাগ অংশ ক্ষতিগ্রস্ত (ডেমেজ) হয়ে গেছে। এদিকে, এ ঘটনায় আহত আরেক ছাত্রলীগ কর্মী আবুল কালাম আসিফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার বেলা ১টার দিকে দুটি মোটর সাইকেলে এসে হেলমেট পরিহিত চার যুবক ছাত্রলীগের ওই দুই কর্মীর ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে শাহীনের শরীর থেকে তার ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া, তার বাম হাতের একাধিক স্থান ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া, ছাত্রলীগ কর্মী আসিফের ডান পায়ের গোড়ালিসহ হাত ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
এ ঘটনার জন্য ছাত্র শিবিরকে দায়ি করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। তবে হামলার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ছাত্রশিবির।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed