ধর্মপাশায় বিদ্যুৎস্পৃস্টে স্কুলছাত্রের মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের মদন মিয়ার ছেলে।
জানা যায়- শনিবার সন্ধ্যায় মদন মিয়া তার বাড়িতে অটোরিক্সা চার্জ দেওয়ার সময় সাইফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা সদর ইউপির ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম এই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed