Main Menu

মাহবুব আলী খানের মৃত্যু বার্ষিকীতে সিলেটে মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শশুর, ডাঃ জোবাইদা রহমানের পিতা এবং বাংলাদেশ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরীর উদ্দ্যোগে রোববার (৬ আগস্ট) হযরত শাহজালাল মাজার প্রাঙ্গনে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মহফিলে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কোহিনূর আহমেদ, জেলা যুবদল নেতা বখতিয়ার আহমেদ ইমরান, জেলা যুবদল নেতা আলী আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক শেখ কামাল উদ্দীন তারেক, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মাহবুব আলম, জামাল উদ্দিন মেম্বার, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা রওসন খাঁন, সামীম আহমেদ নাজির, আনহার আহমেদ মারনুছ, মহানগর ছাত্রদলের সাবেক সহ পাঠাগার সম্পাদক আজহার আলী অনিক, হাবিবুর রহমান হাবিব, খাইরুল ইসলাম সবুজ, নাসীম আহমেদ, ইসলাম উদ্দীন, ফয়সল আহমেদ, জুমন আহমেদ, ২৬নং ওায়ার্ড যুগ্ন আহবায়ক পাবেল আহমেদ, দুলাল আহমেদ, সেকুল আহমেদ, মোস্তাক আহমদ, কামাল আহমেদ, মিলাদ হুসেন, রাজু খাঁন, ফাহাদুল ইসলাম, এমরান আহমেদ, মাজেদ আহমেদ, জুয়েল আহমেদ, বেলাল হুসেন, সাজু আহমেদ, নাসির মিয়া, আলী আহমেদ সুমন, সুজন আহমেদ, আব্দুল হক, ফয়েজ রহমান, রাসেল আহমেদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Share





Related News

Comments are Closed