সিরাজগঞ্জে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাসচাপায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, উপজেলার গোপরেখী পশ্চিমপাড়া গ্রামের আজিজ মাস্টারের ছেলে আব্দুল বাতেন ও আজুগাড়া গ্রামের কুদরত আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আলী।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হাসান বিশ্বাস জানান, সিরাজগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস এনায়েতপুরে যাচ্ছিল। উপজেলার বেতিল এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালকসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে আরও এক যাত্রী মারা যান।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed