নরসিংদীতে পানিতে ডুবে দু্ই বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাব উপজেলায় নদীর পানিতে গোসল করতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার অামলাব ইউনিয়নের কান্দুয়া গ্রামের অাবু তালেবের ছেলে অালমগীর (২০) ও দক্ষিণ টেকপাড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে নাহিদ (২১)।
অাজ শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার অামলাব ইউনিয়নের কান্দুয়ার সেতুর নিচে ঘটনাটি ঘটে।
নিহত অালমগীরের বড় ভাই জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় তারা ছয়-সাতজন বন্ধুসহ কান্দুয়া ব্রীজের নিচে গোসল করতে যায়। তারা সবাই এক সাথে ব্রীজের উপর থেকে নদীতে জাপ দেয় । এসময় তাদের সঙ্গে থাকা অন্য বন্ধুরা ফিরে অাসলেও রনি এবং নাহিদ ফিরে না অাসায় সবাই তাদের খোঁজ করতে শুরু করে। অাধা ঘন্টা পর নাহিদের লাশ পানিতে ভেসে উঠলওে অালমগীরের লাশের কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ঢাকা থেকে ডুবুরি নিয়ে এসে বেলা ৩টার দিকে নিহত অালমগীরের লাশ ডুবুরিরা উদ্ধার করেন বলে তিনি জানান।
নিহতদের পরিবার জানান, নিহত অালমগীর (২০) ও নাহিদ (২১) তারা দুইজন বাল্যবন্ধু। তারা দুইজন শিবপুর সরকারি শহীদ অাসাদ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed