ফেঞ্চুগঞ্জে কারের ধাক্কায় শিক্ষক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ শহিদুল করিম খালেদ (৩৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সিলেট-মৌলভীবাজর সড়কের কচুয়াবহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মোঃ শহিদুল করিম খালেদ ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। তিনি বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাগরিবের নামাজ আদায় করতে কচুয়াবহর মসজিদে যাওয়ার পথে রাস্তা অতিক্রমকালে সিলেটগামী দ্রুতগামী একটি প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো গ ১৩-৩৫৩২) শহিদুল করিম খালেদকে আঘাত করে। গুরুতর আহত খালেদকে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপস্থিত জনতা প্রাইভেট কারটি আটক করেছেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed