সাবিনা ইয়াসমিনকে ভিসা দেয়নি কানাডা
বৈশাখী নিউজ ডেস্ক : দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে ভিসা দেয়নি কানাডা। আগামী ৭ আগস্ট টরন্টোতে অনুষ্ঠেয় কানাডা-বাংলাদেশ উৎসবে সাবিনা ইয়াসমিনের গান গাওয়ার কথা ছিলো। উৎসবের আয়োজক বাংলাদেশি কমিউনিটির বিবৃতি দিয়ে নতুন দেশ এ সংবাদ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমীন এবং অন্যান্য শিল্পীবৃন্দ ভিসা সংক্রান্ত জটিলতায় নির্দিষ্ট সময়ে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারছেন না।
উত্তর আমেরিকার দেশ কানাডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কানাডা-বাংলাদেশ উৎসবের আয়োজন করা হয়েছে। টরন্টোর বাঙালি পাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থ সংলগ্ন ডেনটোনিয়া পার্কে এই উৎসব অনুষ্ঠিত হবে।
Related News
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More



Comments are Closed