শনিবারের ২টি হজ ফ্লাইট বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের শনিবারের ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভিসা জটিলতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানের বিজি ৩০৩৯ ও বিজি ৫০৩৫ ফ্লাইট দু’টি বাতিলের এ ঘোষণা দেয়া হয়।
একই কারণে শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটের সৌদি আরবগামী আরেকটি ফ্লাইট বাতিল করা হয়। তবে ফ্লাইট বাতিলের কথা অস্বীকার করেছে বিমানের গণসংযোগ বিভাগ। তাদের দাবি, বাতিল নয়, ফ্লাইটটি বিলম্বিত হচ্ছে। কিন্তু কখন ছেড়ে যাবে বিমান সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তারা।
শনিবারের দু’টি মিলিয়ে মোট ১৪টি হজ-ফ্লাইট বাতিল হল। এভাবে ফ্লাইট বাতিলের কারণে চরম ক্ষোভ প্রকাশ করছেন হজযাত্রীরা। সরকারের তরফ থেকে সংকটের সুরাহার ঘোষণা দেয়া হলেও এখন পর্যন্ত কেবল ফ্লাইট বাতিল হয়েই চলছে।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed