যৌন নির্যাতন মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক : যৌন নির্যাতন মামলায় সিরাজগঞ্জের কাজিপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সিনিয়নির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলো- নাটুয়ারপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা শান্ত, নাটুয়ারপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম ডন, চরগিরিশ এলাকার হযরত আলীর ছেলে ফরহাদ হোসেন রেজা, আমির উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ, সেজাব শেখের ছেলে মুকুল হোসেন ও আব্দুল হামিদের ছেলে ছাত্রলীগ কর্মী আল-আমিন।
এদিকে, ঘটনা জানাজানি হবার পর বৃহস্পতিবার রাতে জরুরী সিদ্ধান্তে কেন্দ্রীয় ছাত্রলীগ সোহেল রানা শান্ত ও আশরাফুল ইসলামকে বহিষ্কার করেছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর কুমার জানান, গত বুধবার দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলার হামছায়াপুর গ্রামের এক কিশোরী তার এক বন্ধুকে সাথে নিয়ে কাজিপুর উপজেলার যমুনা নদীর নাটুয়াপাড়া চরে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এ সময় কয়েকজন যুবক (ছাত্রলীগের নেতাকর্মী) তাদের আটক করে যৌন নির্যাতনের চেষ্টা চালায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করে বুধবার রাতে কাজিপুর থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ৬ ছাত্রলীগ কর্মীকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করলে সন্ধ্যার দিকে আদালতের নির্দেশে তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটুয়ারপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা শান্ত, নাটুয়ারপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম ডনকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কার করেছে। বহিষ্কারাদেশের কপি রাত নয়টার দিকে জেলা ছাত্রলীগের কাছে পৌঁছেছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed