হেলিম চৌধুরীর সাথে বিয়ের ছবি প্রকাশ
বিশেষ সাংদদাতা: রোজিনা চৌধুরী তার পূর্বের স্বামীকে তালাক দিয়ে যুক্তরাজ্য প্রবাসী সেলিম চৌধুরী ওরফে হেলিম চৌধুরীকে বিয়ে করেছে বলে বৃহস্পতিবার সোস্যাল মিডিয়ায় বর-কনের একটি যুগল ছবি প্রচার করে।
যুক্তরাজ্য প্রবাসী সেলিম চৌধুরী সিলেট নগরীর শাহজালাল উপশহরের বর্তমান বাসিন্দা। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার রামধা উজানডাউকি গ্রামের মৃত গৌছ উদ্দিন ফখই মিয়ার পুত্র। রোজিনা চৌধুরী সিলেট নগরীর ৪৭নং মুন্সিপাড়ার তমিজ উদ্দিন চৌধুরীর মেয়ে।
উল্লেখ্য, পূর্বের স্বামীর করা সার্চ ওয়ারেন্ট মামলায় গত সোমবার রাতে হেলিম চৌধুরীর উপশহরস্থ বাসা থেকে হেলিম চৌধুরী ও রোজিনা জুটিকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার আদালত রোজিনাকে নিজ জিম্মায় ও হেলিম চৌধুরীকে জরিমানা করে মুক্তি দেন। পরবর্তীতে যুগল ছবিসহ আটক ও জরিমানার সংবাদ প্রকাশ পেলে বৃহস্পতিবার তাদের বিয়ের ছবি প্রকাশ করে তারা। অনুসন্ধানে যুক্তরাজ্যে সেলিম চৌধুরী ওরফে হেলিম চৌধুরীর পৃথক স্ত্রী-সন্তান রয়েছে।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়াRead More



Comments are Closed