Main Menu

সিলেটে বিজিবির বৃক্ষরোপণ ও মৎস পোনা অবমুক্তকরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪১ ব্যাটলিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও মৎস পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ।
বৃহস্পতিবার ব্যাটলিয়ন সদর দপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এবং প্যারেড গ্রাউন্ড চত্বরে গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এসময় বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর ব্যাটালিয়ন সদরসহ ১৫টি বিওপিতে এবং বিওপি’র আশ-পাশের এলাকায় প্রায় ৩,৫০৭ টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ এবং ঔষধী বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পাশাপাশি ব্যাটালিয়ন সদর ও বিওপি’র প্রতিটি পুকুরে বিভিন্ন প্রজাতির পর্যাপ্ত মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৬,৫৫০টি মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।
বিজিবি’র বৃক্ষরোপন কর্মসূচীকে একটি সামাজিক আন্দোলন হিসাবে নিয়ে প্রতিটি নাগরিকের এই কর্মসূচীতে সামিল হওয়ার পাশাপাশি সামগ্রিকভাবে এই উদ্যোগ বৃক্ষরোপন ও মৎস্যপোনা অবমুক্তকরণ সকল স্তরের জনগনকে উদ্বুদ্ধকরণে কার্যকরী ভূমিকা রাখবে বলেও ৪১ বিজিবি’র পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

Share





Related News

Comments are Closed