মার্কেটে অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার ৫০ ভাগ নারী
বৈশাখী নিউজ ডেস্ক : মার্কেটে বাজারে অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা এ ধরনের ঘটনার শিকার হন শতকরা ৫০ ভাগ নারী। বেসরকারি আন্তর্জাতিক সংগঠন অ্যাকশনএইড বাংলাদেশ ‘গণপরিসরে নারীর প্রতি সহিংসতার প্রেক্ষিতে গণসেবা’ নামক গবেষণার ফল বেরিয়েছে। এতে ৫০ শতাংশ নারী এ মতামত দিয়েছেন।
রোববার (১৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একশন এইড বাংলাদেশ আয়োজিত ‘গণসেবা প্রচারাভিযান ২০১৭ : মানসম্মত গণসেবা’ শীর্ষক মতবিনিময় সভায় এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ ছাড়া দেখা গেছে, হাসপাতালে গিয়ে ৪২ শতাংশের বেশি নারী সেবা প্রদানকারীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হন। ৩০ ভাগ নারী পুলিশ স্টেশনে উত্ত্যক্তের শিকার হন। শতকরা ৩৫ ভাগ নারী শারীরিক নির্যাতনের শিকার বলেও উল্লেখ করেছেন।
গত বছরের শুরুর দিকে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, পরিবহন কর্তৃপক্ষ, বাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং হাসপাতাল সেবা নিয়ে ৪০০ মানুষের ওপর এ গবেষণাটি করা হয়। গবেষণায় বেরিয়ে এসেছে, বেশির ভাগ প্রতিষ্ঠানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে।
সভায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক জ্যেষ্ঠ গবেষক প্রতিমা পাল মজুমদার বলেন, গণসেবা নিশ্চিত করতে রাজস্ব আয় বাড়ানোর নতুন উদ্ভাবনী কৌশলের পাশাপাশি সরকারি ও বেসরকারি অংশীদারত্বের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।
সভায় অ্যাকশন এইড বাংলাদেশের পরিচালক আজগর আলী সাবরি রাষ্ট্রীয় পর্যায়ে গণসেবা নিশ্চিত করতে অর্থায়ন ও বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেন।
সভায় জানানো হয়েছে, কার্যকরী গণসেবা নিশ্চিত করতে গত ২৩ জুন থেকে দেশব্যাপী ‘গণসেবা প্রচারাভিযান’ পরিচালনা করে অ্যাকশনএইড বাংলাদেশ। মতবিনিময় সভার মধ্য দিয়ে ২৪ দিনের এই প্রচারাভিযান শেষ হয়। এ সভার আগে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসেবা নিশ্চিত করার দাবিতে গণমিছিল করেন অ্যাকশনএইড বাংলাদেশ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
Related News
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More



Comments are Closed