এইচএসসি’র ফল দ্রুত পেতে মোবাইল অ্যাপ
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ জুলাই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এ তথ্য জানান। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২৩ অথবা ২৪ জুলাই যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। তার মধ্যে থেকে ২৩ জুলাইকে বেছে নেওয়া হয়। প্রথা অনুযায়ী, ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরা হবে। পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।
গত ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়ে ১৫ মে লিখিত পরীক্ষা শেষ হয়। প্রতি সাবজেক্টের নাম্বার সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দ্রুত পাওয়া যাবে মোবাইল অ্যাপ এ । ‘ইডুকেশন বোর্ড রেজাল্টস ইন বিডি’ নামের অ্যাপটির নির্মাতা টেকটিউনস অ্যাপস।
প্রতি সাবজেক্টের নাম্বার সহ পুরো মার্কশীট ডাওনলোড করা যাবে এই অ্যাপ দিয়ে মোবাইলেই। প্রতি সাবজেক্টের নাম্বার ও টোটাল মার্ক দেখতে অ্যাপ এ যার যার বোর্ড এর আইকন এ ক্লিক করতে হবে এবং অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে । তাছাড়া অ্যাপটিতে এস এম এস ও ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখার সুবিধা রয়েছে। সহজে ও দ্রুত রেজাল্ট দেখার জন্য প্রতিটি বোর্ড এর রেজাল্ট আলাদা আলাদা দেখার অপশন সহ বিকল্প লিঙ্ক দেওয়া আছে, যাতে করে বেশিক্ষন অপেক্ষা না করতে হয় । অন্যান্য সুবিধার পাশাপাশি ফেসবুকেও রেজাল্ট দেখা যাবে।
এন্ড্রয়েড মোবাইলের জন্য অ্যাপটি ডাওনলোড করতে পারেন। ডাওনলোড লিংকঃ https://goo.gl/Zu8PNt অথবা টোটাল মার্ক দেখার জন্য ডাওনলোড লিংকঃ https://goo.gl/BamY7b, আপনি চাইলে ফেসবুকেও এ রেজাল্ট পেতে পারেন এই লিংক এ : https://goo.gl/DRrJyw টেকটিউনস অ্যাপস এর পেজে আপনার রোল নাম্বারটি কমেন্ট অথবা ইনবক্স করুন তাদের হেল্পলাইনের সদস্যরা আপনাকে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই জানিয়ে দিবে ।
অ্যাপটিতে এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য সংযুক্ত করা হচ্ছে যা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপকারে আসবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed