Main Menu

খুলনায় পুলিশের সঙ্গে ‌‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবু ওরফে গুড্ডু বাবু (৩৫) ও আল মাহমুদ (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুজনই হত্যা মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী।

সোমবার ভোররাতে মহানগরীর রেলওয়ে প্রভাতী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গলি একটি ছোড়া, দুইটি রাম-দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, রাতে ঐ এলাকায় অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু ও মাহমুদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এডিসি মনিরা সুলতানা বলেন, নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed