সিলেটে মাল্টা বাগান উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, পরিবেশ বিপর্যয়ের জন্য মানুষ নিজেই দায়ী। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদেরকে প্রচুর গাছ লাগাতে হবে। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষ অনেক রোগ জীবাণু থেকে মুক্তি পাবে। কারণ পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্যই গাছপালা সৃষ্টি করেছেন। সেই গাছপালা নষ্ট করে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারা থেকে বিরত থাকতে হবে।
সিলেট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উদ্যোগে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প বাস্তবায়নে এবং মাঠ দিবস উপলক্ষে মাল্টা বাগান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার আখালিয়াস্থ মুজিবনগর আবাসিক এলাকায় আলহাজ¦ বিপ্লবী মুজিবুর রহমানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা কৃষি অফিসার কাজী মুজিবুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ ফজলুল হক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট গার্ডেন সিটির সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান তোফায়েল আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ, সিলেট সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জেবুন্নেসা আহমদ জুবিলী, রোকসানা বেগম, ফারজানা আক্তার, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মচারী বজলুর রহমান, মো: নাবিলুর রহমান, মো: লাবিবুর রহমান,নাবিলা
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed