মংগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মংগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় অনুদানে ১ লক্ষ ১৪ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত দৃৃষ্টিনন্দন শহীদ মিনারের উদ্বোধন করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন।
আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশার সভাপতিত্বে ও মংগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার শাহাদাৎ হোসেন, সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মো. সানোয়ার হোসেন, মংগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি কাবক লেই সিংহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আং রব শামীম, পিটিএ সভাপতি জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্যাংকার ধীরেন্দ্র কুমার মালাকার, শহীদ মিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক চন্দ্র মোহন সিংহ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে হবে। যে কারণে সরকার শিক্ষা ব্যবস্থার প্রতি ব্যাপক গুরুত্ব দিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত এই মাতৃভাষাকে যথাযথ মর্যাদা দিতে হবে। আমাদের এই মহান অর্জনকে শহীদ মিনার নির্মাণের মাধ্যমে সব শহীদদের শ্রদ্ধা জানানোরও আহবান তিনি। পর্যায়ক্রমে কমলগঞ্জ উপজেলার ১৫১টি প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় অর্থায়নে শহীদ মিনার নির্মাণের আহবান জানান। তিনি পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, চলতি বছরের মৌলভীবাজার জেলার মধ্যে এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে কমলগঞ্জ উপজেলা। ভবিষ্যতে প্রাথমিক বিভাগেও শ্রেষ্ঠ হতে হবে। এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং করা হচ্ছে। এ ব্যাপারে সমাজের সকল স্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed