Main Menu

সিলেটে আমেরিকা প্রবাসী নারীসহ যুবক আটক

বিশেষ সংবাদদাতা: সিলেট নগরীর মিরাবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক আমেরিকা প্রবাসী নারীসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ১০ জুলাই সোমবার ভোররাত ৪টার দিকে মিরাবাজারের হোটেল সুপ্রিম থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক ফয়েজ উদ্দিন ফায়েজ।

বাংলাদেশি বংশোদ্ভূত আটকৃকত আমেরিকান নারী রিপার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গহরপুর গ্রামে এবং আটক যুবক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মকিতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে আরিয়ান ইসলাম সাজন উরফে শাহ জাহানুর।

পুলিশের পরিদর্শক ফয়েজ উদ্দিন ফায়েজ জানান, গত সপ্তাহে আমেরিকা থেকে দেশে আসে গৃহবধূ রিপা বেগম। রিপা ও আরিয়ানের পরিচয় ফেসবুকের মাধ্যমে। অনেকদিন থেকে তাদের মধ্যে মন দেয়া-নেয়া চলছিল। এরই সূত্রে তাঁরা একসাথে হোটেলে ওঠেন।

পুলিশ আরো জানায়, আটককৃতরা ভূয়া নাম ও স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীর মিরাবাজারস্থ হোটেল সুপ্রীমের একটি কক্ষ ভাড়া নেন। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে গৃহবধূর সাথে সাজনের প্রেমের সম্পর্ক রয়েছে। গৃহবধূ রিপা ৩ সন্তানের জননী। তার স্বামী সন্তানসহ রিপা আমেরিকায় বসবাস করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, সোমবার ভোররাতে মেট্রোপলিটন পুলিশ আইনে তাদেরকে আটক করা হয়। পরে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আমেরিকান নারীর সাথে আটককৃত যুবকের পরকিয়া সম্পর্ক রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আদালত আমেরিকান নারী রিপা ও যুবক আরিয়ানকে জনৈক ব্যক্তির জিম্মায় জামিন প্রদান করেছেন।

Share





Related News

Comments are Closed