Main Menu

কুলাউড়ায় ৪দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা থেকে জাহিদ হাসান (১৪) নামের এক স্কুলছাত্র ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজ করে না পেয়ে স্বজনদের মাঝে বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা।

নিখোঁজ স্কুল ছাত্র জাহিদের পিতা ইউনিয়নের নলডরী গ্রামের লোকমান মিয়া জানান, জাহিদ কর্মধা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। গত শনিবার (০৮ জুলাই) দুপুরে বিদ্যালয়ে পরীক্ষা থেকে এসে খাওয়া-দাওয়া করে কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়ে যায়, এরপর আর বাড়ী ফিরে আসেনি। পরে সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজ করে না পেয়ে কুলাউড়া থানায় একটি জিডি করেন (নং-৪১২, তারিখ ০৯/০৭/১৭)। কেউ জাহিদের সন্ধান পেলে ০১৭৩১-৬৯০০৬৩/০১৭২১-৭৮০৯৫২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিখোঁজ জাহিদের গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার। তার পরনে ছিল পরনে নীল রংয়ের ফুল শার্ট, গ্যাবাটিন রংয়ের ফুল প্যন্ট। জাহিদ সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে।

Share





Related News

Comments are Closed