কবি ও সাংবাদিক সজল ছত্রীর পিতার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এটিএন নিউজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সিলেটের ব্যুরো চীফ কবি সজল ছত্রীর পিতা কমলাকান্ত ছত্রী (৮৫) মারা গেছেন।
সোমবার ভোররাত ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি ক্যান্সারে ভূগছিলেন।
দুপুরে নিজ বাড়ির পাশে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে কমলাকান্ত ছত্রী স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
শোক: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা)’র সদস্য এটিএন নিউজের সিলেট প্রতিনিধি সজল ছত্রীর পিতা কমলাকান্ত ছত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা)।
সোমবার এক শোক বার্তায় সংগঠনের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্জু এই শোক প্রকাশ করেন। তারা প্রয়াত কমলাকান্ত ছত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed