Main Menu

ফ্রান্সে কানাইঘাট প্রবাসীদের ইফতার মাহফিল

মোহাম্মদ হাসান, ফ্রান্স থেকে: পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে রোববার ফ্রান্সের প্যারিসে বসবাসরত কানাইঘাট প্রবাসীদের পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক কানাইঘাট প্রবাসী ছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিনহাজুল ইসলাম। মহি উদ্দিন সোহেল এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জালাল খান, মঈন খান, হেনু মিয়া, জুনেদ আহমদ, জয়নুল আবেদীন, শরীফ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, মিফতা, সালেহ আহমদ, সামছুদ্দিন, শালিক উদ্দিন, কুতুব উদ্দিন, ইয়াহইয়া আহমদ, কমর উদ্দিন সুহাদ, হাসান মহিউদ্দিন কাওছার, কামাল উদ্দিন, মাজেদ, এনাম, কাইয়ুম, আব্দুর রহমান, সুহেল, আব্দুল হালিম, ইকবাল, রহিম, সুহেল, বাবুল, দিদার, শিবলু, হারুন, কয়েছ, বদরুল, সাইদ, আমিন, ফয়ছল, আফজল, পারভেজ, ইব্রাহিম, এখলাছ, ফরহাদ, কিবরিয়া, মামুন, হেলাল, শামীম, রুবেল আম্বিয়া সহ কমিউনিটির নেতৃবৃন্দ।

এরপর মোনাজাত করেন হাফিজ মঈন উদ্দিন। এসময় কোরান তেলাওয়াত করেন নুরুল ইসলাম শাহীন। মোনাজাতে বাংলাদেশের সমৃদ্ধি ও প্রবাসীদের উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Share





Related News

Comments are Closed