দক্ষিণ সুরমায় স্বামীর হাতে স্ত্রী খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জেরে শাহেনা বেগম (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে খুন করেছে তার স্বামী। সোমবার দুপুর ১টায় দক্ষিণ সুরমার লাউয়াই ওমর কবুল গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর নিহত গৃহবধুর স্বামী মনির হোসেন (৩৫) পলাতক রয়েছে। শাহেনা বেগম ওই গ্রামের মতচ্ছির আলীর মেয়ে।
দক্ষিন সুরমা থানার এসআই জগতজ্যোতি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীকে খুন করে মনির হোসেন পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহেনার লাশ উদ্ধার করে। শাহেনার ঘাতককে ধরতে পুলিশ তৎপর রয়েছে। বিকেলে শাহেনার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে যায়, প্রায় ৮-৯ বছর পূর্বে খালাতো বোন শাহেনা কে বিয়ে করে মনির হোসেন। মনির হোসেন দক্ষিণ সুরমার নজির বাজারের রাজপুত গ্রামের ওয়াজিত আলীর ছেলে। বিয়ের পর থেকে কাঠমিন্ত্রী মনির শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতো। শাহেনাও স্থানীয় এক টেইলার্সে দোকানে কাজ করতো। তাদের ৫ বছরের একটি শিশু কন্যা রয়েছে।
সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে মনির হোসেন নিজ স্ত্রী শাহেনা কে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। বিকেল ৩টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে রক্তাক্ত ছুরি ও ধারালো দা উদ্ধার করে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed