ছাতকে স্কুল ড্রেস পেয়ে হাসোজ্জল শিক্ষার্থীরা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে গরীব ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস ও কৃতি শিক্ষার্থীর মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শনিবার (২০মে) বিকেলে উপজেলার দোলারবাজার ইউপির বারগোপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসি আমির আলীর অর্থায়নে এসব সামগ্রী বিতরন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন সরকারের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগি আমির আলী। বক্তব্য রাখেন, শিক্ষানুরাগি হাজি মোবারক আলী, হাজি আশিক মিয়া, খোয়াজ আলী, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, আবদুল হাদিস, ইউপি সদস্য আরিফ আহমদ জমির, দোলারবাজার দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মছলু মিয়া, বারগোপী বিদ্যালয়ের শিক্ষানুরাগি সদস্য নজরুল ইসলাম, নুরুল আলম, স্বপ্না বণিক, আজিজুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল হক, মহিম উদ্দিন, শামীমা আক্তার পপি, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রিনু চৌধুরী, হালিমা আক্তার, মাহবুবা আক্তার, নিপা কির্ত্তনিয়া। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্কুল ড্রেস হাতে পেয়ে গরীব ছাত্রছাত্রীরা আনন্দ-উল্লাসে মেতে উঠে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed