Main Menu

ছাতকে ৩১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সিএনজি অটোরিকশায় তল­াশী চালিয়ে ৩শ’ ১৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০মে) রাত ৯টায় উপজেলার গোবিন্দগঞ্জ থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় সিএনজি অটোরিকসা চালকসহ ৩ মাদক ব্যবসায়ি পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাতক থানার এএসআই নাজমুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে প্রায় দু’ঘন্টাব্যাপী বিভিন্ন গাড়ি তল্লাসির একপর্যায়ে কাপড় দিয়ে ঢাকা সেজুতি পরিবহন নামের একটি সিএনজি অটোরিকশাকে (সিলেট থ-১১- ৭৪০৫) থামতে বললে চালক পালিয়ে যাবার অপচেষ্টা চালায়। এসময় পুলিশ অটোরিকশার একটি রডে ঝাপটে ধরলে গাড়ির মালিক ও চালক সুজিত দাস তাকে টেনে হেঁচড়ে অনেক দূর নিয়ে যায়। পরে চোর চোর বলে চিৎকার করলে জনতার সহায়তায় মদসহ গাড়ি আটক করলেও পুলিশের হাত থেকে পালিয়ে যায় চালকসহ অপর দুই মাদক ব্যবসায়ি। এব্যাপারে ছাতক থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ সাহসিকতার জন্যে উপস্থিত লোকজনের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এএসআই নাজমুল ইসলাম।

Share





Related News

Comments are Closed