Main Menu

ছাতকে আবু সাঈদ হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ভূমি নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষে হাফেজ আবু সাইদ নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার নিহতের পিতা আব্দুল কাহার বাদি হয়ে থানায় মামলা (নং ২৪, তাং ২০.০৫.২০১৭ইং) দায়ের করেন। এতে কবি আব্দুল ওয়াহিদকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উােল­খ করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ১০/১২ জনকে।
গত ১৮মে সকালে উপজেলার জাউয়াবাজারে হাবিদপুর গ্রামের আব্দুল কাহার ও জাউয়া কুনাপাড়ার কবি আব্দুল ওয়াহিদ পক্ষের মধ্যে সংঘর্ষে হাফেজ আবু সাঈদ নিহত হন। এসময় ঘটনাস্থলে আসার পথে বিনন্দপুর গ্রামের ফুরকান আলী নামের অপর ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এদের দাফন-কাপন শেষে এ মামলাটি দায়ের করা হয়। ঘটনার পর পরই জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হলেও এজাহারে ৩ জনের নাম রয়েছে। এব্যাপারে মাসলার তদন্ত অফিসার এসআই জহিরুল ইসলাম আসামি গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed