Main Menu

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মুত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে তানজিল আহমদ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানজিল উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চাপাইতি গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আটাইশা মাছিমপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়া জানান, দুপুরে বাড়ির সামনে শিশুটি খেলা করছিল। এসময় পরিবারের লোকজনদের অগোচরে পার্শ্ববর্তী ঘাসি নদীতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

Share





Related News

Comments are Closed