সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ে বৃদ্ধা নিহত, নিখোঁজ ১
আল-হেলাল,সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ের সময় আতংকে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত সুরমালা দাস (৬০) সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর মল্লিকপুর এলাকার মৃত সুকেন্দ্র দাসের স্ত্রী। অন্যদিকে কালবৈশাখির সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় হযরত আলী (২৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিহত হযরত আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সোমবার ভোরে পৃথক এই ঘটনা ঘটে।
সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী মল্লিকপুর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কালবৈশাখি ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস মারা যান।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কালবৈশাখি ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস মৃত্যুবরন করেন। ওসি আরও জানান, ভোরে একটি ইঞ্জিন নৌকাযোগে পাথর উত্তোলন করতে জেলা সদরে আসছিলেন সফিক মিয়াসহ আরও দুইজন। পথিমধ্যে শহরতলীর আব্দুজ জহুর সেতুর কাছে আসলে আকস্মিক কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় অপর দুইজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তিনি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে রোববার রাতের কালবেশাখি ঝড়ে পৌর এলাকার শতাধিক ঘরবাড়ী ও বিদ্যুৎ লাইন বিপর্যস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আয়্যুব বখত জগলুল।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed