শাহজালালে সাত কেজি সোনা উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কেজি সোনা পাওয়া গেছে। সোমবার বিকেলে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ থেকে এ সোনাগুলো জব্দ করা হয়।
কলকাতা থেকে আসা উড়োজাহাজটির ৯বি নম্বর আসনের নিচে থাকা একটি ব্যাগে সোনার ৬০টি বার পাওয়া যায় বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস ও ইউএস বাংলা কর্তৃপক্ষ।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ইউএস বাংলার এই উড়োজাহাজটি সিঙ্গাপুর থেকে আজ সকালে ঢাকায় আসে। ওই উড়োজাহাজে কলকাতাগামী কয়েকজন ট্রানজিট যাত্রী ছিলেন। শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সকালেই ইউএস বাংলার এই উড়োজাহাজ কলকাতায় চলে যায়। কলকাতা থেকে ফিরতি ফ্লাইটে আজ বিকেল চারটার দিকে ঢাকায় ফিরে আসে।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, ব্যাগটিতে হলুদ রঙের ছয়টি স্কচটেপে মোড়ানো বান্ডিল পাওয়া যায়। প্রতিটি বান্ডিলে ১০টি করে মোট ৬০টি সোনার বার ছিল। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনার ওজন ছয় কেজি ৯৬০ গ্রাম। এর মূল্য সাড়ে তিন কোটি টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed