Main Menu

ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার মুল হোতাসহ ৯জন গ্রেপ্তার

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁ জেলা প্র‌তি‌নি‌ধি: ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশু তুষার হত্যার মুল হোতা তুষারের আপন মামা সেতুসহ ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে আসামী সেতুর জবানবন্দিতে মুল হত্যাকারি হিসেবে প্রমান পাওয়া যায় বলে দাবি পুলিশের। সোমবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানান, গত ২৬ এপ্রিল সকালে আসামী সেতু বাসা থেকে তুষারকে ডেকে নিয়ে অজ্ঞান করে। পরে বস্তায় ভরে গোপন জায়গায় নিয়ে মুক্তিপন দাবি করে। এরই মধ্যে পরিবারের লোকজন তোশারকে খুজতে থাকে। পরে আবারো মুক্তিপনসহ পূর্বশত্রুতার কথা জানায় অপহরনকারিরা। পরিশেষে টাকা না পেয়ে শিশুটিকে মেঝেতে ফেলে ৪জনের উপস্থিতিতে জবাই করে কৌশলে অন্য জায়গায় শিশু তুষারের লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পূর্ব শত্রুতা ও টাকার জন্যই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে দাবি পুলিশের।
এসময় পুলিশ সুপার ফারহাদ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন, রানীশংকেল সার্কেলের এএসপি হাসিবুল আলমসহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল তুষার অপহরণ হওয়ার ২দিন পর রাণীশংকৈল উপজেলার নন্দুয়া ইউনিয়নের সিরাজ মাস্টারের বাড়ির খড়ের গাদা থেকে শিশু তুষারের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই উপজেলার মুনিষগাঁও গ্রামের মো: মাসুদ রানার ছেলে তুষার (৩)।

Share





Related News

Comments are Closed