সুরমা নদীতে তলিয়ে গেল ত্রাণের ৩৬০ বস্তা চাল
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুরে ঝড়ের কবলে পড়ে ত্রাণের ৩৬০ বস্তা বিজিএফ চালসহ একটি ট্রলার ডুবে গেছে।
রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ সোমবার সকালে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নেয়ার জন্য ৩৬০ বস্তা চাল ট্রলারে লোড করা হয়। রাত হয়ে যাওয়ায় ট্রলার ছাড়া হয়নি। সকালে রওনা দেবে বলে ঘাটেই ট্রলার রাখা ছিল। রাত ১১টার দিকে প্রচণ্ড ঝড়ে ট্রলারটি ডুবে যায়। সোমবার সকাল ১০টার দিকে খবর পেয়ে সুনামগঞ্জ সদরের ফায়ার সার্ভিসের লিডার সুলায়মান চৌধুরীর নেতৃত্বে উদ্ধারকারীরা অভিযান শুরু করেছে। এখনও ট্রলারটির কোনো খোঁজ মেলেনি।
Related News
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহতRead More
দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫Read More



Comments are Closed