Main Menu

সিলেটে ইটের আঘাতে মহিলার মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চাতল গ্রামে জা এর (স্বামীর ভাইয়ের স্ত্রী) ইটের আঘাতে হাওয়া বেগম (৪২) নামে এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি বাদশা মিয়ার স্ত্রী।
শনিবার সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে তার মুত্যু হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে।
বাদশা মিয়া জানান, ঘরের সীমানা নিয়ে তার ভাই সাইস্তা মিয়ার সাথে তার বিরোধ ছিল। গত বুধবার বিকেল ৪টার দিকে এর জের ধরে সাইস্তা মিয়া ও তার স্ত্রী রুপজান বিবি এবং তাদের মেয়ে শারমিন হামলা চালিয়ে হাওয়া বেগমকে আহত করে। ঘটনাস্থলেই ইটের একটি স্তুপ ছিল। রুপজান একটি ইট নিয়ে হাওয়ার মাথায় আঘাত করে। এতে মাথা না ফাটলেও ফুলে যায়। ঘটনাস্থলেই অজ্ঞান অবস্থায় হাওয়া বেগমকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাওয়া বেগম বারবার বমি করছিলেন। সর্বশেষ শনিবার বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় হাওয়া বেগমের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রোববার হাওয়া বেগমের দাফন সম্পন্ন হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় থানায় বাদশা মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার নং ১১(২৯-০৪-১৭)। মামলায় আসামী করা হয়েছে রুপজান বেগম (৪০) ও তার স্বামী সাচ্ছা মিয়া (৪৫), শারমিন বেগম (১৮)। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed