দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃস্টে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় লতা কুঁড়াতে গিয়ে সে বিদ্যুতের খুটির সাথে টানানো তারে জড়িয়ে মৃত্যুবরণ করে। রনি মোমিন খলার নজির মিয়ার কলোনীর বাসিন্দা আব্দুল হামিদের পুত্র।
পিডিবি’র খামখেয়ালি পনার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করছেন। খবর পেয়ে পিডিবির কর্মকর্তারা ঘটনাস্থলে আসলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় মুরব্বীরা বিষয়টি নিয়ন্ত্রণে রাখেন।
স্থানীয়রা জানান- গত কয়েকদিন যাবৎ খুটির সাথে টানানো এ তারটিতে বিদ্যুত চলে আসার কথা পিডিবিকে জানিয়ে আসছেন তারা। কিন্তু পিডিবি কর্তৃপক্ষ খামখেয়ালি করে তারটি অপসারণ করেনি।
শুক্রবার রনি লতা কুঁড়তে গিয়ে মাটির সাথে টানানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। পরে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করে।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন দাশ জানান- শনিবার রনির ময়নাতদন্ত সম্পন্ন হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
Related News
গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ৪দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরেRead More
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More



Comments are Closed