মহিলা আ.লীগের সহ-সভাপতি হলেন রেলমন্ত্রী’র স্ত্রী রিক্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপির সহধর্মিণী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার। জানা যায়, রেলমন্ত্রী মজিবুল হকের রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে যোগ দেন হনুফা আক্তার রিক্তা।
বেশ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন হনুফা আক্তার রিক্তা।
এদিকে অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভ কামনা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed