হবিগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ২
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চাতল বিল ও সাতাইল নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে শিশুসহ দুজন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
নিখোঁজ দুজন হলেন, উপজেলার মক্রমপুর ইউনিয়নের তেথারিয়া গ্রামের কৃষক জগানন্দ সরকারের ছেলে প্রদীপ সরকার (৮) ও পুকুড়া ইউনিয়নের আদমনগর গ্রামের রঞ্জন দাশ (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলায় ঝড়-বৃস্টি হচ্ছিল। এ সময় স্থানীয় চাতল বিলে ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা প্রদীপ সরকার নিখোঁজ হয়।
অপরদিকে একই সময়ে উপজেলার সাতাইল নদীতে ঝড়ের কবলে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা রঞ্জন দাশ নামে এক কৃষক নিখোঁজ হন। খবর পেয়ে রাত ৮টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে কোনও সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ফিরে আসে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শামছুল আলম জানান, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা করেও তাদের কোনও সন্ধান পায়নি। তিনি আরও জানান, শনিবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসলে আবারও উদ্ধার কাজ শুরু হবে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজের বিষয়টি স্থানীয় মক্রমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবগত করা হয়েছে।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed