Main Menu

পুঠিয়ায় ফেন্সিডিলসহ নারী ব্যবসায়ী আটক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৭ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিবুল হাসান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই জসিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স বানেশ্বর থান্দারপাড়ায় মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানের বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রী তারা বেগমকে (৩২) সাত বোতল ফেন্সিডিলসহ আটক করে।

Share





Related News

Comments are Closed