জগন্নাথপুরে বিএনপির আতাউর রহমান বিজয়ী
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। তিনি ধানের শীষ প্রতীকে ২৯৯১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের প্রার্থী বর্তমান পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ২৫১৯৮ ভোট এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদীর আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ১৩৬১৫ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী বিজন কুমার দেব। তিনি নৌকা প্রতীকে ২০২৪২ ভোট পেয়ে জিয়ী হন।
অপরদিকে, নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীর ফারজানা বেগম। তিনি ধানের শীষ প্রতীকে ২৮১৪৬ ভোট পেয়েছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান জানান, বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বিজন কুমার দেব ও নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ফারজানা বেগম।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed