মায়ের সাথে বাড়ি ফেরা হলনা শিশু রাসেলের
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ।
জানা যায়, সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পারাপার হওয়ার জন্য মায়ের সাথে দাঁড়িয়ে ছিল গাবদেব গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে রাসেল মিয়া। এসময় চাঁদপুর থেকে সিলেট গামী (বিআরটিসি) পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৫১৬২) শিশু রাসেলকে ধাক্কা দিয়ে দ্রত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাসেল মিয়া (৯) মারা যায় । এসময় মায়ের আহাজারিতে মুখরিত হয় দিনারপুর পরগণার আকাশ বাতাশ। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা । ঘাতক বাসটি আটকে নানা চেষ্টা করলেও সব বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টাকালে গোপলার বাজার রুস্তমপুর টোলবক্সে ঘাতক বাসটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়।
নিহত শিশু রাসেল মিয়া গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ডাক্তার দেখানোর জন্য মায়ের সঙ্গে সিলেট যায় শিশু রাসেল। এরপর বিকালে বাড়ি ফেরার পথে গজনাইপুর ইউনিয়নের জনতা বাজারে রাস্তার পাশে মায়ের হাত ধরে দাঁড়িয়ে ছিল শিশু রাসেল মিয়া। এসময় বিআরটিসি পরিবহণের দ্রতগামী বাস তাকে ধাক্কা দিলে শিশু রাসেলের রক্তে ভেসে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের । এরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল ভৌমিক, গোপলার বাজার তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ সহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে ছুটে যান। তাদের আশ্বাসে রাত ৯টার দিকে জনতা অরোধ তুলে নেয়।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed