জগন্নাথপুরে বাতিল হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাতিলকৃত দুই প্রার্থীর মনোনয়ন আপীলে বৈধ হয়েছে। শুক্রবার যাছাই বাছাইকালে কাগজপত্রে ত্রুটি থাকায় ভাইস চেয়ারম্যান পদে জাকের পার্টি নেতা ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানমের মনোনয়নপত্র বাতিল করা হলে দুই প্রার্থী জেলা প্রশাসক বরাবরে আপীল করেন। সোমবার তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। ফলে তাঁদের নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইল না।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়বেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed