সিলেটে হয়ে গেলো নন ভ্যালেনটাইনদের মহাসমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভালোবাসা দিবসের আগের দিন ১৩ ফেব্রয়ারি সোমবার সিলেটে আয়োজন করা হয়েছে নন ভ্যালেনটাইন মহাসমাবেশ। বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুনে এই আয়োজন করে কাকতাড়ুয়া নামের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন। বিপুল আনন্দ আয়োজনে সিলেটের কাজিরবাজার সেতুতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকেই সেতুতে অপ্রেম তরুণ তরুণীরা আসতে শুরু করে। বাউল শাহ আবদুল করিমের “বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে” গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঘন্টা ব্যাপি চলে প্রেমের গান। আরো ছিলো প্রেমের সুফল ও কুফল নিয়ে আড্ডা, প্রেমের অভিজ্ঞতা ইত্যাদি। প্রানবন্ত সমাবেশ শেষে বেড় হয় “সিঙ্গেল শোভাযাত্রা”। নেচে গেয়ে মজার মজার শ্লোগানে সিলেটের অপ্রেম তরুণ তরুনীরা শোভাযাত্রায় অংশ নেয়। সাথী তোমার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই/ দুনিয়ার সিঙ্গেল-এক হও ভালোবাসো ইত্যাদি মজার শ্লোগানে শোভাযাত্রাটি সমগ্র সেতু প্রদক্ষিণ করে। এসময় কয়েকটি প্রেমিক জুটিকেও নন ভ্যালেনটাইন মহাসমাবেশে আসতে দেখা যায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা এক প্রেমিক জুটি তাদের প্রেমের গল্প সিঙ্গেলদের সামনে উপস্থাপন করে।
নন ভ্যালেনটাইন মহাসমাবেশে অংশ নেয়া নিশাত রাবেয়া হোসেন রাবু বলেন, “মহাসমাবেশ এতো মজার হয় তা কখনো জানতাম না। আমার মতো এখনো যারা ভালমতন মনের মানুষ খুঁজে পাননি তাদের সাথে দেখা হলো। সবাই এতটাই আন্তরিক ছিলো যে মনেই হয়নি আজ প্রথম দেখা ছিলো।” উত্তম কাব্য বলেন, “সিঙ্গেল লাইফ কিন্তু খারাপ না। এখানে এসে সবার হাসি খুশি মার্কা চেহারা দেখে আমার তাই মনে হচ্ছে”। অংশ নেয়া রুহেল বিন সাইদ বলেছেন, “ছোট ছোট কারণে অনেক সময় বড় প্রেম বিসর্জন দিতে হয়। সকলকেই তার প্রেমের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।” বক্তারা এসময় মানব প্রেমের পাশাপাশি দেশ প্রেম, সমাজের প্রতি দায়বদ্ধতা, নৈতিক উন্নতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে প্রতি বছর ভালোবাসা দিবসের আগের দিন এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাকতাড়–য়ার প্রচার সম্পাদক জীবন পাল।
উল্লেখ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ, উইমেন্স কলেজ, মদনমোহন কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এই মহাসমাবেশে অংশ নিয়েছে।
Related News
সিলেটে ৮০০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উঁচাসড়ক এলাকার আল্লাহু পয়েন্ট থেকে প্রায় ৮০০ বোতল ফেনসিডিলসহ একটিRead More
সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপন ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট নগরীর নতুন ওয়ার্ডগুলোকেRead More



Comments are Closed