Main Menu

সিলেটে মহিলার স্বর্ণের চেইন ছিনতাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে ছিনতাই’র শিকার হয়েছেন এক মহিলা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকায় তামাবিল সড়কের ভাটাটিকর গলির মুখে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারিরা অস্ত্রের মুখে মহিলার ডায়মন্ডের লকেটসহ স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের শিকার কুলসুমা কাহের এমি এর স্বামী টিলাগড় মনাফ ম্যানশনের ব্যবসায়ী আব্দুল মওদূদ সোহেল জানান, ছেলেকে স্কলার্সহোমস স্কুলে দিয়ে বাসায় ফিরছিলেন তার স্ত্রী। ভাটাটিকর গলির মুখে পৌঁছা মাত্র মোটরসাইকেল যোগে আসা দুই ছিনতাইকারি কুলসুমার গলায় ছুরি ধরে। তারা গলায় থাকা ডায়মন্ডের লকেটসহ স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে শিবগঞ্জের দিকে পালিয়ে যায়।
স্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, দুই ছিনতাইকারির গায়ে ছিলো নীল রঙের জ্যাকেট এবং নীল রঙের ডিসকভারি মোটরসাইকেল নিয়ে তারা ছিনতাই করতে আসে। দু’জনের মাথায় হেলমেট পরা ছিলো। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। বিষয়টি সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট শাহপরান থানার ডিউটি অফিসার জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Share





Related News

Comments are Closed