ছাতকে পাহাড় কাটার দায়ে ২জনকে কারাদন্ড
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে পাহাড় কেটে পাথর উত্তোলনের দায়ে দু’জনকে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান বিভিন্ন মেয়াদে এদেরকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলাসহ পার্শ্ববর্তী ছোট-বড় কয়েকটি পাহাড়-টিলা কেটে দীর্ঘদিন থেকে লাল পাথর উত্তোলন করছে পাথর খেকোচক্র। এসব অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলা বনবিভাগের কর্মকর্তা, ছাতক থানার এসআই আব্দুল হালিমের নেতৃত্বে হাদা টিলা এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটার অভিযোগে দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরা হলো- ইসলামপুর ইউনিয়নের পান্ডব গ্রামের মৃত ইছকন্দর আলীর পুত্র আওলাদ আলী (৪৫) ও কুমারদানী গ্রামের রুহেল মিয়ার পুত্র রাসেল মিয়া (২২)। গ্রেফতারকৃতদের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমানের আদালতে সোপর্দ করা হলে রাসেল মিয়াকে দেড় মাস ও আওলাদ আলীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
ছাতক বন বিভাগের কর্মকতা সালাহ উদ্দিন জানান, ফরেষ্ট বিভাগের মালিকাাধীন ভূমি ও বাগানসহ বিভিন্ন পাহাড়-টিলা কেটে পাথর উত্তোলন করছে একটি পেশাদার পাথর খেকোচক্র। এমন অভিযোগে পুলিশের সহযাগিতায় তিনি অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেন।
ছাতক থানার এসআই আব্দুল হালিম জানান, কয়েকদিন থেকে পাথর খেকোদের গ্রেফতারের চেষ্ঠা চলছে। গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ তিনি এদেরকে গ্রেফতার করেছেন বলে জানান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন থেকে এখানে টিলা কাটা হচ্ছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেলেই তারা নিরাপদ আশ্রয়ে চলে যায়। এজন্যে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হচ্ছেনা। এভাবে পাহাড় খেকোদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহতRead More
দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫Read More



Comments are Closed