Main Menu

সিলেটের বিদায়ী ডিসি জয়নাল আবেদীনকে সম্বর্ধনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন, সিলেটবাসীর ভালবাসা আমার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার কর্ম জীবনে সিলেটবাসীর কাছে যে ভালবাসা ও কাজ করতে সহযোগিতা পেয়েছি তা চিরস্মরণীয় হয়ে থাকবে। ওলিকুল শিরমনী হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) সহ ৩০৬ আউলিয়ার পূর্ণভূমি সিলেটবাসী আমার জীবনের বড় একটি অংশ জুড়ে থাকবেন। আমি সবার কাছে দোয়া কামনা করছি আপনাদের প্রয়োজনে আমাকে স্মরণ করলে পাশে পাবেন।
সোমবার (১৩ ফেব্র“য়ারি) জেলা প্রশাসকের হল রুমে যুগ্ম-সচিব পদে পদোন্নতিজনিত কারণে বদলী উপলক্ষ্যে বিদায় সংবর্ধনায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সিলেট জেলা সভাপতি আফছর আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পরিচালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরুক্ত জেলা প্রশাসক রাজ্বস এস এম ফেরদৌস, শিক্ষা উন্নয়ন সৈয়দ আমিনুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার সৈয়দ আশরাফ রাসেল, মোস্তাফিজুর রহমান, রোজিনা আক্তার, আশরাফুল ইসলাম, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি আহসান উল­াহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়া, কামাল মিয়া, মোঃ আলীমুজ্জামান, সুজন চন্দ্র সরকার, শ্বাশ্বেতী নন্দী চৌধুরী, শফিক আহমদ, মোঃ এহিয়া, খাদেজা আক্তার, বিউটি ঘোষ স্বামী, সুহেলা আক্তার, ফরিদ উদ্দিন, দেবাঞ্জন সোম, দেবাংশ ভট্রাচার্য্য, অকিল চন্দ্র চন্দ, মাধবী সেন গুপ্তা, মাহবুবুর রহমান সারোয়ার, মোছাম্মদ জাহানারা বেগম, লাভলী চৌধুরী, লুৎফুনেছা খানম প্রমুখ।

Share





Related News

Comments are Closed