সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ নেয়া হয়েছে
বাসস: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নবগঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি মঙ্গলবার জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে একথা জানান।
সরকারি দলের সদস্য নিজাম হাজারীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যমের পূর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই।
তিনি বলেন, এ পর্যন্ত ১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর আবেদন পাওয়া গেছে। এরমধ্যে অনলাইন পত্রিকার সংখ্যা ১ হাজার ৭৩১টি। অনলাইন পত্রিকাগুলো নিবন্ধনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
হাসানুল হক ইনু বলেন, ‘তথ্য মন্ত্রণালয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। নীতিমালা প্রণীত হলে সব অনলাইনভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের মধ্যে আসবে। ফলে অনলাইনভিত্তিক গণমাধ্যমের সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব হবে।’
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed