লুটন মেয়রকে সংবর্ধনা দিয়েছে সিসিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সফররত যুক্তরাজ্যে লুটন মেয়র কাউন্সিলর তাহের খানকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব লুটন মেয়র কাউন্সিলর তাহের খানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, লুটন কাউন্সিলর ইরাক উল করিম চৌধুরী, লুটন কমিউনিটি ডেভেলাপমেন্ট অফিসার ফজিলত আলী খান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ইউএন সদস্য এম আক্কাছ খান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ইউএন উপদেষ্টা এম এ মোনায়েম চৌধুরী, ব্যানিয়ান বৃটিশ স্কুলের ইনচার্জ ফারহানা ইসলাম উর্মিসহ সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed