Main Menu

বিশ্বনাথে দুর্বৃত্তদের হামলায় আ.লীগ নেতা আহত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে দুর্বৃত্তদের হামলায় এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। আহত আওয়ামীলীগ নেতা উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হরুফ খান। গত মঙ্গলবার রাতে উপজেলার কাশিমপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টায় আ.লীগ নেতা নিজ গ্রামে একজন রোগীকে দেখতে বাড়ি থেকে বের হন। রোগীকে দেখে নিজ বাড়িতে ফেরার পথে পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্তরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে আহত হরুপ খান বলেন, বিএনপি-জামায়াতের একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করেছে।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed