Main Menu

কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পাথর পরিবহন ও সরবরাহ ধর্মঘট

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি: সিলেট-ভোলাগঞ্জ এবং কোম্পানীগঞ্জ-আমবাড়ী-ছাতক সড়কে চলছে অনির্দিষ্টকালের পাথর পরিবহন রোড-আনলোড ধর্মঘট। চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্ব›েদ্বর কারনে দুই পক্ষ ৭ ফেব্র“য়ারী মঙ্গলবার থেকে যৌথভাবে ধর্মঘট পাথর করছে। ট্রাক পবিহন শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে পাথর শ্রমিক ইউনিয়ন,পাথর ব্যবসায়ী সমিতিসহ অপর তিনটি সংগঠন পাথর সরবরাহ (লোড-আনেলোড) বন্ধের ডাক দেয়।
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর সংগ্রহ ব্যবসা ও পরিবহন নিয়ে চারটি সংগঠন সক্রিয় রয়েছে। সংগঠনগুলো হচ্ছে,উপজেলা স্টোন ক্রাসার মিল মালিক সমিতি,উপজেলা ট্রাক মালিক সমিতি, উপজেলা পাথর ব্যবসায়ী সমিতি ও উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। কোম্পানীগঞ্জ আমবাড়ি-ছাতক সড়ক মেরামতের নামে উত্তোলিত চাঁদার ভাগ-বাটোযারা নিয়ে চরম দ্ব›েদ্ব লিপ্ত সংগঠনগুলো পাল্টাপাল্টি এ ধর্মঘটের ডাক দেয়। আর এ কারনে দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে সবক’টি কোয়ারী এলাকার শ্রমিক ও দিনমজুররা বেকার হয়ে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে।
জানা গেছে, কোম্পানীগঞ্জ-আমবাড়ি-ছাতক সড়ক মেরামতের নামে গত কয়েক বছর ধরে ট্রাকপ্রতি ১শ’ টাকা করে চাঁদার আদায় করে আসছিল সংগঠনগুলো। বর্তমানে চাঁদার তহবিলে জমা পড়েছে প্রায় ২৩ লাখ টাকা। কাজ না করায় এ টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন ও অপর তিনিটি সংগঠনের মধ্যে দেখা দেয় বিরোধ। ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের দাবি চারটি সংগঠনের মধ্যে সমান হারে টাকার ভাগ করে নেয়া। অপরদিকে উপজেলা স্টোন ক্রাসার মিল মালিক সমিতি,উপজেলা ট্রাক মালিক সমিতি ও উপজেলা পাথর ব্যবসায়ী সমিতি নামের তিন সংগঠন নেতৃবৃন্দ চাচ্ছেন ট্রাক শ্রমিক ইউনিয়নকে টাকা কম দিয়ে বাকি টাকা তাদের অপর তিন সংগঠনের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়া। ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ অসম ভাগ-বন্ঠন প্রত্যাখ্যান করে এবং এর প্রতিবাদে তারা ট্রাক পরিবহন ধর্মঘট ডাক দেয়। তাদের ধর্মঘটের বিপরীতে অপর তিনটি সংগঠন পাথর সরবরাহ তথা লোড-আনলোড বন্ধে পাল্টা ধর্মঘটের ডাক দিলে ভেপালাগঞ্জ কোয়ারীর পাথর ব্যবসা ও সরবরাহে অনির্দিষ্টকালের এ অচলাবস্থার সৃষ্টি হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায় সমিতির সভাপতি আব্দুর জলিল মেম্বার জানান, ট্রাক শ্রমিকরা অযৌক্তিক ধর্মঘটের ডাক দিলে আমরাও পাথর সরবরাহ ও ব্যবসা বন্ধ করে দিয়েছি। তাই গত দু’দিন ধরে পাথর লোড-আনলোড হচ্ছে না।
উপজেলা স্টোন ক্রাসার মিল মালিক সমিতির সভাপতি আব্দুন নূর ও উপজেরা ট্রাক মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির পরিবহন ধর্মঘটের সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিক নামধারী কতিপয় লোক পাথর ব্যবসা ও পরিবহনে বিশৃংখলার সৃষ্টি করে চলেছে। অচিরেই পাথর সরবরাহ চালু হবে বলে জানান তারা।
কোম্পানীগঞ্জ উপজেল ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি শামীম আহমদ পরিবহর ধর্মঘট অব্যাহত থাকার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক মালিক, মিল মালিক ও ব্যবসয়ী সমিতি আমাদের শ্রমিকদের চাঁদার টাকা দিয়ে আমবাড়ি ছাতক রাাস্তা মেরামত না করে টাকা জমা করে রেখেছে । এখন অন্যায়ভাবে ভাগ-বাটোয়া করে নিয়ে যেতে চাইছে। এর প্রতিবাদে আমরা প্রথমে কোম্পানীগঞ্জ-আমবাড়ি-ছাতক রাস্তায় ধর্মঠটের ডাক দেই। তখন মিল মালিক ও ব্যসায়ী সমিতিসহ অপর তিনিটি সংগঠন মাইকিং করে আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ও পাথর সরবহার বন্ধ ঘোষনা করে। ফরে আমরা সিরেট ভোলাগঞ্জ সড়কেও ধর্মঘটের ডাক দেই। তিনি আরো জানান, মারিক সমিতিগুরো নিবৃত না হলে ট্রাক পরিবহন ধর্মঘটের পাশপাশি কোমানীগঞ্জে বৃহস্পতিবার থেকে সকল প্রকার পরিবহন ধর্মঘট আহবান করার আলোচনা চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code