Main Menu

ওসমানীনগর ও জগন্নাথপুরে দলীয় মনোনয়ন পেলেন যারা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ৬ মার্চ অনুস্টিতব্য সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। মঙ্গলবার নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রার্থীতা চূড়ান্ত করা হয়।
ওসমানীনগরে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন এটি। নির্বাচনে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাপা দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে নিজ নিজ দলের সংশ্লি¬ষ্ট মনোনয়ন বোর্ড। দলীয় মনোনয়নের জন্য গত এক সপ্তাহ থেকে প্রতিটি দলের অর্ধ শতাধিক নেতা বিভিন্ন মাধ্যমে দলের শীর্ষ নেতাদের সাথে জোর লবিং চালিয়ে ছিলেন। দলীয় প্রার্থীদের চূড়ান্ত হওয়ায় পর থেকে তাঁদের এই চলমান প্রচারণায় কিছুটা ভাটা পড়েছে।
তবে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত একাধিক প্রার্থী আবার বিদ্রোহী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এশাধিক সূত্র জানায়, দলীয় মনোনয়ন প্রার্থীরা শুধুমাত্র নিজ দলে নেতৃত্বের জানান দিতেই আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী হতে দৌড় ঝাঁপ চালিয়ে যাওয়া ছিল তাদের কৌশলী অবস্থান।
ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান। চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নূল হক চৌধুরী, জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন জাপা নেতা শিব্বির আহমদ। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু ও বিএনপির দলীয় সমর্থন পেয়েছেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়া, জাতীয় পার্টির দলীয় সমর্থন পেয়েছেন উপজেলা ছাত্র সমাজের আহবায়ক জাবের আহমদ চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মকসুদা বেগম।
এদিকে, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। ভাইস চেয়ারম্যান পদে বিজন কুমার দে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজেরা বারী মনোনয়ন পেয়েছেন।
এছাড়াও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন দলীয় মনোনয়নের সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুরে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান পদে আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে সোহেল খান টুনু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা আক্তার।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতেই প্রার্থীতা চূড়ান্ত করে মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন।

Share





Related News

Comments are Closed