ছাতকে ধর্ষিতার মোবাইলসহ ধর্ষক গ্রেফতার
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ধর্ষিতা যুবতীর মোবাইলসহ দুই মাস পর হুসাইন আহমদ (২৩) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পীরপুর গ্রামের মঞ্জুর ওরফে মংলা মিয়ার পূত্র। রোববার রাতে তাকে পীরপুর এলাকা থেকে গ্রেফতারের পর তার কাছ থেকে ধর্ষিতা যুবতীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার সকালে গ্রেফতারকৃত হুসাইন আহমদকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর উপজেলার দক্ষিণ খুরমা ইউপির ভূইগাঁও (মুজরাইপাড়া) গ্রামের জনৈক যুবতীকে বিয়ের প্রলোভনে রাতভর ধর্ষণ ও নির্যাতন করে বখাটে হুসাইন, বিলালসহ তার সহযোগীরা। এ ঘটনায় ধর্ষিতার পিতা গত ২২ডিসেম্বর ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত অফিসার এসআই শফিকুল আলম চৌধুরী জানান, ধর্ষনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুসাইন আহমদকে গ্রেফতার করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed