সিলেটে ভার্ড চক্ষু হাসপাতালের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজার এলাকার যতরপুরে নিজস্ব ভবনে স্বেচ্ছাসেবী সংস্থা ভলাটারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড)-এর তৃতীয় চক্ষু হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে ফিতা কাটার মাধ্যমে হাসপাতালের অপারেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার এ এস এম সিরাজুল ইসলাম, ভার্ড-এর নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল। এ সময় তারা বলেন মানুষের কল্যাণে আমাদেরকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।
ভার্ড-এর নির্র্বাহী পরিচালক এমরানুল হক কামাল বলেন, স্বল্পমূল্যে এবং বিভিন্ন পর্যায়ে বিনামূল্যে চোখের বিভিন্ন জটিল চিকিৎসা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ভার্ড সুনামগঞ্জ ও সিলেটের বালাগঞ্জে আরো দুটি চক্ষু হাসপাতাল পরিচালনা করে আসছে।
তিনি আরো বলেন, পীড়িত মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও সমাজের দু:স্থ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে ভার্ড।
ভার্ড-এর তৃতীয় চক্ষু হাসপাতালের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক নাছরিন বানু, পূবালী ব্যাংকের রিজিওনাল ম্যানেজার আহমদ এনায়েত মনজুরসহ ভার্ড চক্ষু হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তাবৃন্দ।
Related News
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামেরRead More
সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় চিকিৎসা সামগ্রী প্রদান
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এসেছেন এবিএম ফাউন্ডেশন এবংRead More



Comments are Closed