ওসমানীনগরে ট্রাক চাপায় রিকশা আরোহি নিহত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ট্রাক চাপায় ব্যাটারী চালিত রিকশা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত তছরি আলী (৪৫) উপজেলার তাজপুর ইউনিয়নের ষাইধা গ্রামের বাসিন্দা। রোববার দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাপাতালে প্রেরন করে। ঘাতক যমুনা ওয়েল কোম্পানির ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা যায়, রোববার বেলা দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় যমুনা ওয়েল কোম্পানির একটি ট্রাক অপর একটি ব্যাটারী চালিত রিকশাকে চাপা দিলে রিকশায় থাকা তছরি আলী ঘটনাস্থলেই মারা যান ও মহিলা যাত্রী আহত হন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার ডিউটি অফিসার আজিজুর রহমান।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed