Main Menu

বিশ্বনাথে তিন জুয়াড়ি আটক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-উপজেলার লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের আনছার উদ্দিনের ছেলে আবদুল মান্নান, সোনাপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে সুমন মিয়া ও এওলারপাড় গ্রামের সোনাফর আলীর ছেলে ছালেহ আহমদ। শনিবার রাতে উপজেলার গোলচন্দ বাজার এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই বিনয় সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
তিন জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, আটককৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed